বাংলাদেশ ও এআইআইবির মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) মধ্যে স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (এসইএমজিপি)-সাবপ্রোগ্রাম ২-এর আওতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার এ ঋণচুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকী এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন-১ এর মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে সাক্ষর করেন।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন এআইআইবির ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট ফেসিলিটির আওতায় বিবেচিত ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের পলিসি-বেজড লেনডিং (পিবিএল) প্যাকেজের একটি অংশ।