মধুমতি ব্যাংক ‘কুরিয়ানা বাজার এজেন্ট পয়েন্ট’-এর উদ্বোধন

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কুরিয়ানা বাজারে, গত মঙ্গলবার মধুমতি ব্যাংক বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন ‘কুরিয়ানা বাজার এজেন্ট পয়েন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশন শেখ মোহাম্মদ শোয়েব, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (অতিরিক্ত দায়িত্ব) আর এম শরিফুল ইসলাম, ইভিপি ও হেড অব ট্রেজারি বিশ্বাস আরিফুর রহমান, ইভিপি ও হেড অব আইসিসিডি সুমন দত্ত, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং (অতিরিক্ত দায়িত্ব) মো. নূর ই আলম, ভিপি ও চিফ ফাইনান্সিয়াল অফিসার মসিউর আলম মোল্লা, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, এভিপি ও বরিশাল শাখার ব্যবস্থাপক রিপন হাওলাদার, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নেছারাবাদ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি