মোদি এখন ফ্রান্সে, ট্রাম্পের সঙ্গে বৈঠক বুধবার
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবেন জি-৭ সদস্য দেশের প্রধানরা। গত শনিবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।
প্রতিবেদনের তথ্য মতে, আগামী বুধবার দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে ভারতের ট্যাংকারে মার্কিন হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হবার ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন হামলার বিরুদ্ধে ভারতের ‘কঠোর প্রতিবাদ’ পুনর্ব্যক্ত করেছেন। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সরকারি সফরে ফ্রান্সের নিস শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রোববার নিসে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই নেতা ভারত-ফ্রান্স সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করবেন। এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি বলেন, আমি মাত্র নিসে পৌঁছেছি। নিসের পাশাপাশি এই ফ্রান্স সফরে এভিয়ান ও প্যারিসেও কর্মসূচি রয়েছে।
