জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে রংপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহীরা ও কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকদের বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহকসেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
