মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন বাণিজ্য সচিব
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান তার কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। এরপর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচয়পর্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বাণিজ্য সচিব পদে এখন দায়িত্ব নেওয়া আতাউর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ২৫ মে। তারপর বেশ কিছু সময় তিনি এ পদে যোগ দিতে পারেননি।
