ব্যাংক এশিয়া ও সিপিডিএলের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া পিএলসি এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় আরও থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ। সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে সিপিডিএলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড কায়েস চৌধুরী এবং সিপিডিএলের চিফ রিলেশনশিপ অফিসার জিএম ফারহাদ সারওয়ার। ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেটস-রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. জাহেদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম জোনাল অফিস এএইচএম শহীদুল্লাহ এবং সিপিডিএলের চিফ কমার্শিয়াল অফিসার মো. খায়রুজ্জামান জোয়ার্দার এবং হেড অব সেলস, প্রপার্টি সল্যুশন মি. রঞ্জিত ভট্টাচার্য, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
