ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গত সোমবার সকাল ১১ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান। ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৫ইং তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি