অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির ২১টি কর্পোরেট শাখার ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ (ঝুবফ অনঁ ঘধংবৎ ইঁশযঃবধৎ অযসবফ) ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম (গফ. অহধিৎঁষ ওংষধস) শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ২০২৬ সালের সব ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্পোরেট শাখা প্রধানদের নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, সার্কেল প্রধান ও কর্পোরেট শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
