নতুন রূপে ৫টি প্রোডাক্ট উন্মোচন করল মেঘনা ব্যাংক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি মেঘনা ব্যাংক গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচটি রিটেইল ব্যাংকিং প্রোডাক্ট উদ্বোধন করেছে। উদ্বোধনকৃত প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে- নারী গ্রাহকদের বিশেষ সঞ্চয়ী হিসাব ‘শ্রেয়সী’ (ঝৎবুড়ংযর); রিটেইল সঞ্চয়কারীদের জন্য ‘রেগুলার ডিপিএস’ (ডিপোজিট পেনশন স্কিম); শিক্ষার্থী ও তরুণদের জন্য ফ্লেক্সিবল ব্যাংকিং সল্যুশন ‘ইয়াংস্টার’ (ণড়ঁহমংঃবৎ) ও ‘ইয়াংস্টার প্লাস’ (ণড়ঁহমংঃবৎ চষঁং); এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুবিধার্থে ওভারসিজ এডুকেশন ফান্ড সার্ভিস ‘মেঘনা আরোহী’ (গবমযহধ অৎড়যর)- স্টুডেন্ট ফাইল সার্ভিস)। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই রিটেইল প্রোডাক্টগুলো নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি