এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি