সোনালী ব্যাংকের পেনশনার লাইভ ভেরিফিকেশন চালু

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোনালী ই-সেবা অ্যাপের সঙ্গে পেনশনার বায়োমেট্রিক সিস্টেম ইন্টিগ্রেশন করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর ফলে সোনালী ব্যাংকের পেনশনভোগীরা শাখায় না এসেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। গতকাল বরিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে লাইভ ভেরিফিকেশন সেবার উদ্বোধন করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। উদ্বোধন শেষে এ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি