রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম । সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও উপ-মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ঋণের প্রবাহ বৃদ্ধি, প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
