মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) গতকাল বুধবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভাটি ঢাকার নৌ-সদর দপ্তরের বি এন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল AGM প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে আয়োজন করা হয়। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া সভায় উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল AGM প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার সভায় অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি