এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ + ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকরা সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন। এসময়, ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি