আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার জনাব মো. রফিকুল ইসলাম-এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিএফও জনাব শিব পদ দে। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস জনাব তরিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
