এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল রোববার ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, এইচআরটিডিসির প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী, ট্রেজারি বিভাগের প্রধান মো.আব্দুল গফুর রানা, এসএমই-ব্যবসা, ক্ষুদ্র এবং কৃষি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্তিত ছিলেন। মেলায় এনআরবিসি ব্যাংকের গ্রাহকসহ এমএসএমই খাতের উদ্যোক্তারা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। গ্রাহক- ব্যাংকার সম্পর্ক উন্নয়ন, উদ্যোক্তাদের সমস্যার সমাধান, ঋণপ্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়াসহ ব্যাংকিং সেবা সংক্রান্ত নানা বিষয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি