শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকার আর্থিক অনুদান
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নে অবস্থিত ‘মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা’-এর উন্নয়নমূলক কাজ ও পরিচালনার ব্যয়ভার নির্বাহের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি ১১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধাবদী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ুম, মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা’র প্রিন্সিপাল শায়খ মুফতী মো: যায়েদুর রহমান শেখ এর নিকট উক্ত অনুদানের চেক তুলে দেন। উক্ত অনুদানের চেক প্রদানকালে মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা’র সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
