গত ছয় মাসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৯০০ পয়েন্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অভ্যন্তরীণ ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বেশ ইতিবাচক সময় পার করেছে দেশের পুঁজিবাজার। এ সময়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে যোগ হয়েছে প্রায় ৯০০ পয়েন্ট। বছরের প্রথম দিনে ডিএসইতে ৩৬৮ কোটি টাকার লেনদেন হলেও গতকাল লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের প্রথম দিন (১ জানুয়ারি) লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে। এ সময়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ৮৯৭ পয়েন্ট বা ১৮ দশমিক ৪ শতাংশ।
নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ চলতি বছরের প্রথমার্ধে ১৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
