মধুমতি ব্যাংক এবং গেজেট শপের মধ্যে সমঝোতা চুক্তি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি ও গেজেট শপের মধ্যে বাংলা কিউআর ভিত্তিক পেমেন্ট সেবা প্রদান করার লক্ষে গত মঙ্গলবার ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমানের উপস্থিতিতে, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. নূর-ই-আলম এবং গেজেট শপের প্রোপাইটর হাসিবুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় গেজেট শপের আউটলেট সমূহে বাংলা কিউআর ভিত্তিক পেমেন্ট সেবা প্রদান করবে মধুমতি ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশন জনাব শেখ মোহাম্মদ শোয়েব, ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) এসএম আশিকুর রহমান, ভিপি ও হেড অব সিএসডি এসএম শাহিন ইকবাল, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, এফএভিপি ও হেড অব এডিসি অপারেশনস মো. রুহুল কুদ্দুস এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
