সাউথইস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত ব্যামেলকো সম্মেলন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি সফলভাবে ’ব্যামেলকো সম্মেলন-২০২৬’ এর আয়োজন করেছে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের জন্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং (ট্রেড-বেইসড মানি লন্ডারিং) এবং ঋণভিত্তিক মানি লন্ডারিং (ক্রেডিট-বেকড মানি লন্ডারিং) প্রতিরোধে ব্যাংকের পরিপালন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সেশন দুটি ছিল সকলের অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
