মধুমতি ব্যাংকের ডিএমডি হলেন আরিফ হাসান খান

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আরিফ হাসান খান মধুমতি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে গত বুধবার পদোন্নতি লাভ করেছেন। এর পূর্বে তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট ক্রেডিট কার্যক্রম তদারকি করেছেন। তিনি ১২ মে, ২০১৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মধুমতি ব্যাংকে যোগদান করেন এবং পরবর্তী সময়ে রিস্ক গভর্ন্যান্স, কর্পোরেট ক্রেডিট কাঠামো এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আরিফ হাসান খান ২০০১ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংকে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন, যেখানে তিনি স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং সিন্ডিকেশনের বিশেষ দক্ষতা অর্জন করেন। মধুমতি ব্যাংকে যোগদানের পূর্বে, জনাব খান ব্যাংক এশিয়া পিএলসিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিট হেড অফ কর্পোরেট অ্যাসেটস হিসেবে বিভিন্ন শাখায় কর্পোরেট ক্রেডিট অপারেশন তত্ত্বাবধান করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি