কেকেবিএইউতে ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গত মঙ্গলবার থেকে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৬ সেমিস্টারে যেসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, সেগুলো হলো- বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)। মেলা চালাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ও ভর্তি ফিতে ওয়েভার পাবেন। এছাড়া গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েভারের সুযোগ। পাশাপাশি সেমিস্টারের নির্ধারিত টিউশন ফি তিন কিস্তিতে পরিশোধের সুবিধাও থাকছে। পাঁচ দিনব্যাপী এ ভর্তি মেলা আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
