ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে। দেশের ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, আধুনিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএসপি এ মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি