মিডল্যান্ড ব্যাংকের ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) বনানীস্থ এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে গত শনিবার ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরীয়াহ্সম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর সাদেক, এফসিএ এবং সিটি ব্যাংক পিএলসি.-এর সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ হাফিজুর রহমান, সিএসএএ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
