এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার উপস্থিত ছিলেন। সভায় খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিমসহ বরিশাল অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
