অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল বুধবার এবিটিআইয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআইর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
