টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাগুলো এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস, ঢাকা নর্থের জিএম ইনচার্জ মোহাম্মদ ইসমাইল। প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জিএম অফিস ঢাকা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফেরদৌস সেরনিয়াবাত ও টাঙ্গাইল কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ মতিউর রহমান। সভায় প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের প্রধানের নিয়ন্ত্রণাধীন ১৬টি শাখা প্রধান এবং কর্পোরেট শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
