মার্জিন বিধিমালা ২০২৫-এর সংশোধনী এখনও চূড়ান্ত হয়নি বিএসইসি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী এখনো চূড়ান্ত হয়নি। জনমত যাচাইয়ের জন্য খসড়া প্রকাশের আগেই এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও অবাস্তব তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযাচিত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সম্প্রতি বিএসইসির ১০২০তম কমিশন সভায় মার্জিন বিধিমালার সংশোধন প্রস্তাবের (খসড়া) অনুমোদন দেওয়া হয়েছে।