আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মেস-বাহ-উল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ কার্ড এন্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মোঃ জাকির হোসেন; অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আরিফ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী সকল গ্রাহক অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের সকল ডোমেস্টিক ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি