ডিজিটাল আর্থিকসেবা সম্প্রসারণে কাজ করবে উপায় ও এনআরবি ব্যাংক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিকসেবা আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ এবং এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির আওতায় উপায় এর গ্রাহকরা অ্যাড মানি, এনআরবি ব্যাংক ও উপায় এর মধ্যে অর্থ স্থানান্তর, মাইক্রো ডিপিএস, রেমিট্যান্স বিতরণ এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে কাজ করবে দুই প্রতিষ্ঠান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি