সুবিধাবঞ্চিতদের জন্য চক্ষুসেবা প্রদানে কাজ করবে ইবিএল

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষুসেবার পরিধি সম্প্রসারণে চোখের সেবা হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। বুধবার ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ চোখের সেবা হাসপাতাল লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নজরুল ইসলামের হাতে ৭৫ লাখ টাকার একটি চেক তুলে দেন। চোখের সেবা হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মমিনুল ইসলাম; ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, ব্র?্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জিয়াউল করিম, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন, এফসিএসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি