ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। এটি তাদের ১৮তম শাখা। যশোর শহরের আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় এটি অবস্থিত। এ শাখার মাধ্যমে যশোর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে। ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন, যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দদের সঙ্গে নিয়ে শাখাটির উদ্বোধন করেন। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি। প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে থাকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি