যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা ২৭ জুলাই সকাল ১০টায় ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
