এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কঠোর ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী কর্মকর্তাসহ মোট ৫০ জন কর্মকর্তাকে এবি ব্যাংক পরিবারে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এফসিএ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
