বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি। দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ২৭ জুলাই রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় এ প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
