সাউথইস্ট ব্যাংক হাব আয়োজিত হজ ও ওমরাহ ফেয়ারে কো-স্পন্সর

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হজ ও ওমরাহ ফেয়ারে কো-স্পন্সর হিসেবে অংশ গ্রহণ করছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্প্রতি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের নিকট কো-স্পন্সরের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে হাব’র মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি