অনলাইনে ফি-চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের মধ্যে সমঝোতা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং সোনালী ব্যাংকের জিএম অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. গোলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর শেষে পরস্পর হস্তান্তর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি