আনোয়ার উদ্দিন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আনোয়ার উদ্দিন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রায় চার দশকেরও বেশি সময় অভিজ্ঞতা সম্পন্ন আনোয়ার উদ্দিন ব্যাংকিং কার্যক্রম, কৌশলগত ব্যবস্থাপনা এবং কর্পোরেট সম্পর্কের ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। উদ্দিন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এনসিসি ব্যাংক লিমিটেডের সাথে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে তিনি ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে যোগদান করেন, যেখানে তিনি বিভিন্ন পদে বেশ নিষ্ঠা-দক্ততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে উপ-ব্যবস্থানা পরিচালক পদে উন্নীত হন। পরবর্তীতে তিনি এনআরবি ব্যাংক পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের প্রতি তার নেতৃত্ব, দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের দক্ষ পরিচালনা পর্ষদ তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
