রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি কার্যক্রম এবং বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং ও ই-কমার্স খাতকে উৎসাহ দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জারি হওয়া এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি ও বৈদেশিক লেনদেনসংক্রান্ত হালনাগাদ নির্দেশনা প্রকাশ করে। নতুন নীতিমালা আগামী ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। ১৬টি অধ্যায়ে সাজানো এ নীতিমালায় আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল প্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, কাগজভিত্তিক আনুষ্ঠানিকতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ফ্রিল্যান্সার, সফটওয়্যার ও অন্যান্য অনলাইন সেবাদানকারীদের জন্য পৃথক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।