যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির মাধ্যমে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান ৩০ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
