ইবিএল ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হলো ডিজিটাল এফডিআর সেবা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে। দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। বিকাশ গ্রাহকরা ইবিএলে ১০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ৬ মাস ও ১২ মাস মেয়াদি এফডিআর খুলতে পারবেন। এতে স্বয়ংক্রিয় নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও থাকবে এবং গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই মুনাফা পেয়ে যাবেন। এ ছাড়া তারা বিকাশ অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি