ইবিএল কার্ডধারীদের জন্য অ্যাসেন্ট হেলথে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও অ্যাসেন্ট হেলথের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইবিএল কার্ডধারীরা অ্যাসেন্ট হেলথের মাধ্যমে বাসা বা অফিসে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় ও বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সুবিধা উপভোগ করবেন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং অ্যাসেন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল ইকবাল চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএল হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের, অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) আমের আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের আহমেদ; ইবিএল সিনিয়র ম্যানেজার, ঢাকা স্কাইলাউঞ্জ অ্যান্ড রিটেইল অ্যালায়েন্স ইসমাইল হোসেন তমালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
