সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন এসআইবিএলের খুলনা-বরিশাল অঞ্চলের শাখাগুলোর বিজনেস রিভিউ মিটিং
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির খুলনা-বরিশাল অঞ্চলের ২৬টি শাখার অংশগ্রহণে ১ আগস্ট হোটেল রয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক ড. মোহাম্মদ বজলুল করীম। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
