এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার করা এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু করেছে এনআরবিসি ব্যাংক। ২ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ওয়ান ইমপ্লয়ি, ওয়ান স্কিম, ওয়ান কার্ড-টুগেদার উই বিল্ড আওয়ার ব্যাংক’ শীর্ষক স্লোগানে মাসব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
