আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সফল সংযোজন সম্পন্ন করেছে। এই নতুন সুবিধার ফলে ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে এখন থেকে যেকোনো সময়ে তাৎক্ষণিকভাবে দেশের সব ব্যাংকের হিসাব নম্বরে জমা করা যাবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
