পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে অন্যতম ক্যাম্পেইন ৮.৮ গ্রেট ৮ সেল। এ ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার। আজ রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শকাংশ পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে, যা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরির কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী। ব্র্যান্ডগুলোর বাড়তি ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ যা শুরু হবে আজ রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে ৮, ৯ এবং ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ সেশন। এ ছাড়া নির্দিষ্ট ব্র্যান্ডের ওপর বিশেষ অফার নিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি গিফটসহ ফ্রি ডেলিভারির মতো দারুণ সব সুবিধা।