অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিশেষ মোনাজাত

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে অগ্রণী ব্যাংকে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি