এনএসইউতে ‘রিক্লেইমিং বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের লেখা গণতন্ত্র, সুশাসন ও রাষ্ট্র গঠনবিষয়ক বই ‘Reclaiming Bangladesh: Democracy, Governance, & Nation Building’-এর মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামণ্ড৮০১-এ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এনএসইউর অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং এনএসইউ’র ইতিহাস ও দর্শন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল ঢাকা ফোরাম, এনএসইউ ডিবেট ক্লাব ও এনএসইউ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব (এনএসইউএপিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এসময় লেখকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
