প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ৩ আগস্ট ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বিমা সেবা রয়েছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৩টি শাখা রয়েছে।