প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১০ আগস্ট প্রবাসী কার্ড কর্মসূচির প্রথম পর্যায়ে ‘প্রবাসী ডেবিট কার্ড’ বাস্তবায়নকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে জনতা ব্যাংক পিএলসির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের উপস্থিতিতে উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ আনিস ও মোহাম্মদ শাফায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
